ফাইনালে চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশ

৫ দিন আগে
চাইনিজ তাইপের বিপক্ষে গত সপ্তাহে নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই দারুণ লড়াই করে ড্র করেছিল বাংলাদেশ নারী হকি দল। সেই ম্যাচের আত্মবিশ্বাস নিয়েই এশিয়ান গেমসের বাছাই ফাইনালে নেমেছিল তারা। তবে আজকের লড়াইয়ে শেষ পর্যন্ত ছন্দটা ধরে রাখা যায়নি। প্রথমার্ধে লড়াই করলেও বিরতির পর তাল কেটে যায় বাংলাদেশের। দ্বিতীয়ার্ধে পরপর দুই গোল হজম করে পিছিয়ে পড়ে লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩–২ ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।

বুধবার (২৯ এপ্রিল) জাকার্তার জিবিকে হকি স্টেডিয়ামে ফাইনালের শুরুটা ছিল বাংলাদেশের স্বপ্নের মতো। ম্যাচের প্রথম ১৫ মিনিটে যেন একক আধিপত্যই দেখিয়েছে লাল–সবুজের মেয়েরা। 

 

শুরু থেকেই একের পর এক আক্রমণে চাইনিজ তাইপেকে চাপে ফেলে দেন আইরিন আক্তাররা। সেই ধারাবাহিকতায় ম্যাচের ৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে অধিনায়ক অর্পিতা পালের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। 

 

আরও পড়ুন: প্রতিপক্ষের খেলোয়াড়কে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

 

তবে সময় গড়াতেই খেলার গতি বদলে যেতে থাকে। ধীরে ধীরে ছন্দ হারাতে থাকে বাংলাদেশ। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা চাইনিজ তাইপে নিজেদের অভিজ্ঞতার ঝলক দেখাতে শুরু করে। ১৭ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে ওয়াং চিউ সমতা ফেরালে ম্যাচের নিয়ন্ত্রণও বদলে যায়। 

 

প্রথমার্ধ ১–১ সমতায় শেষ হলেও বিরতির পর বাংলাদেশের খেলায় দেখা যায় অগোছালো ভাব। আক্রমণে বেশি মনোযোগ দিতে গিয়ে রক্ষণে ফাঁক তৈরি হয়, যার ফল ৩২ মিনিটে দ্বিতীয় গোল হজম। 

 

আরও পড়ুন: বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল নেইমারের স্বপ্ন

 

এর মধ্যেই চোট পেয়ে কিছু সময়ের জন্য মাঠ ছাড়েন অধিনায়ক অর্পিতা, যা দলকে আরও বিপাকে ফেলে। ৪০ মিনিটে ব্যবধান ৩–১ হয়ে যাওয়ার পর তিনি আবার মাঠে ফেরেন ঠিকই, কিন্তু ততক্ষণে পরিস্থিতি অনেকটাই হাতের বাইরে চলে গেছে। শেষ ২০ মিনিটে সর্বোচ্চ চেষ্টা করেও আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ নারী হকি দল। ফলে এশিয়ান গেমস হকির ফাইনালে হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

]]>
সম্পূর্ণ পড়ুন