ফলের মৌসুমে পোলার নিয়ে এলো ‘এসোরা’ ফ্রুট আইসক্রিম

১ সপ্তাহে আগে
ফলের স্বাদ ও সতেজতাকে আইসক্রিমের সঙ্গে নতুন আঙ্গিকে পরিচয় করিয়ে দিতে পোলার আইসক্রিম বাজারে নিয়ে এলো ‘এসোরা’। হোয়াইট চকলেটের কোটিং সমৃদ্ধ এই ফ্রুট আইসক্রিমটি সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

পোলার জানিয়েছে, ‘এসোরা’ আইসক্রিমটি বর্তমানে ব্যানানা (কলা) এবং মিক্সড বেরি–এই দুটি ভিন্ন ফ্লেভারে পাওয়া যাচ্ছে। আইসক্রিমটির বিশেষত্ব হলো এর ওপরের হোয়াইট চকলেটের প্রলেপ এবং ভেতরে থাকা রিপল সমৃদ্ধ ফ্রুট ফ্লেভার, যা ভোক্তাদের একই সঙ্গে ফলের মিষ্টতা ও সতেজতার এক ভিন্নধর্মী অভিজ্ঞতা দেবে।
 

পণ্যটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোলারের চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম। তিনি বলেন, “এখনকার ভোক্তারা শুধু স্বাদ নয়, বরং পণ্যের নতুনত্ব ও গুণমানের দিকে বেশি নজর দিচ্ছেন। আমরা লক্ষ করছি যে, মানুষ এখন ফলের সতেজ স্বাদের প্রতি বেশি আগ্রহী। সেই ভাবনা থেকেই ‘এসোরা’ তৈরি করা হয়েছে, যা ফলের সতেজতা ও হোয়াইট চকলেটের স্বাদকে এক সুতায় গাঁথবে।”
 

আরও পড়ুন: শাওমি স্মার্টফোন কিনে সিঙ্গাপুর ভ্রমণের সুযোগ!


নতুন প্রজন্মের পছন্দকে প্রাধান্য দেয়ার কথা উল্লেখ করে শাহ্ মাসুদ ইমাম আরও বলেন, ‘এসোরা’র মাধ্যমে পোলার প্রতিদিনের আইসক্রিম খাওয়ার মুহূর্তগুলোকে আরও প্রাণবন্ত ও প্রাসঙ্গিক করে তুলবে।


উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পোলারের হেড অব মার্কেটিং মো. আব্দুল্লাহ-আল-মামুন, হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন রাশেদ সরোয়ার, হেড অব এইচআর অ্যান্ড আইটি কাজী সাইফুল ইসলাম, জিএম-ফ্যাক্টরি অ্যান্ড প্রজেক্ট মোহাম্মাদ মইনুল ইসলাম, হেড অব সাপ্লাই চেইন সৈয়দ ইমতিয়াজ হোসেন, হেড অব প্ল্যান্ট অপারেশন মোহাম্মাদ ইফতেখার আহসান, হেড অব ইন্টারনাল অডিট নিজামুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


ভোক্তাদের রুচি ও চাহিদার কথা মাথায় রেখে পোলার আইসক্রিম নিয়মিতভাবে বাজারে এ ধরনের উদ্ভাবনী পণ্য নিয়ে আসছে বলে অনুষ্ঠানে জানানো হয়। বর্তমানে দেশের বিভিন্ন রিটেইল শপ ও সুপার শপগুলোতে ‘এসোরা’ পাওয়া যাচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন