কিংস অ্যারেনায় শনিবার (১৪ মার্চ) শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। প্রথমার্ধে লড়াইটা হয়েছে সমানে সমান। তবে ম্যাচের ১৯ মিনিটে কিংসকে ভড়কে দেয় ফর্টিস। পা ওমরের রক্ষণ চেরা পাস থেকে নিখুঁত শটে বল জালে জড়ান নাইজেরিয়ান স্ট্রাইকার ওনিয়েকাচি ওকাফর।
ম্যাচে ফিরতে অবশ্য খুব একটা সময় নেয়নি কিংস। ২৪তম মিনিটে ডান প্রান্ত দিয়ে ঝড়ের গতিতে আক্রমণে ওঠেন রাকিব হোসেন। ডি-বক্সে তাকে ফাউল করেন ফর্টিসের ডিফেন্ডার আবদুল্লাহ ওমর। সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি বাঁজান রেফারি। ২৬ মিনিটে স্পটকিক থেকে গোল করে কিংসকে সমতায় ফেরান ডোরিয়েলটন। এরপরই মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাকিবকে টেনেহিঁচড়ে ফেলে দিয়ে হলুদ কার্ড দেখেন আবদুল্লাহ ওমর। ১–১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
আরও পড়ুন: ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলো ইরান ফুটবল দল
বিরতির পর ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বসুন্ধরা কিংস। ৫২ মিনিটে ফয়সাল আহমেদের মাপা ক্রসে পা ছুঁইয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ডোরিয়েলটন। তাতে ২–১ ব্যবধানে এগিয়ে যায় কিংস।
তবে ফর্টিসও হাল ছাড়েনি। ৭৫ মিনিটে ভুটানের উইঙ্গার দাওয়া শেরিংয়ের নেওয়া কর্নার থেকে উড়ে আসা বল দারুণ এক শটে জালে জড়ান অনন্ত তামাং। আর তাতেই সমতায় ফেরে ফর্টিস।
সমতায় ফেরার মাত্র তিন মিনিট পর, ম্যাচের ৭৮ মিনিটে ফর্টিসের রক্ষণ ভেদ করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ডোরিয়েলটন। তার সেই গোলেই শেষ পর্যন্ত ৩–২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।
আরও পড়ুন: বার্নাব্যুতে হবে মেসি-ইয়ামালদের ম্যাচ!
এদিকে একই দিনে মুন্সীগঞ্জে ব্রাদার্স ইউনিয়নকে ২–১ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। অন্যদিকে গাজীপুরে পিডব্লিউডিকে ৩–০ গোলে উড়িয়ে দিয়েছে আরামবাগ।
লিগে ১১ ম্যাচ শেষে আবাহনীর এটি পঞ্চম জয়, তিন নম্বরে থাকা দলটির পয়েন্ট এখন ১৯। ১১ ম্যাচে দুই জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে আছে আরামবাগ।
]]>
৪ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·