মঙ্গলবার (০৫ মে) দুপুরে আটককৃত মাদকসেবীদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: দবির উদ্দিন।
দণ্ডপ্রাপ্ত মাদক সেবীরা হলেন- মো. সাইফুল ইসলাম (৪০), কামাল সরদার (৪০), মো. বাবলু মাতুবর (৩৫) ও হোসেন ফকির (৩৭)। তারা সালথা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার গট্টি ইউনিয়নের কাউলিকান্দা এলাকায় মাদক সেবন করছিলেন ওই ৪ যুবক। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম ও ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল যৌথভাবে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরে আটককৃত মাদক সেবীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
আরও পড়ুন: ‘পানি পড়া’ খাইয়ে গৃহবধূর অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা, দুই প্রতারক আটক
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন জানান, মাদক সেবনকালে ৪ মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেয়া হয়। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।

২৩ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·