ফরিদপুরে গৃহবধূকে ধর্ষণে যুবকের যাবজ্জীবন

২ সপ্তাহ আগে
ফরিদপুরে গৃহবধূকে (২০) ধর্ষণের দায়ে জামাল খালাসী (৪৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে আরও তিন বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন। রায় ঘোষণার সময় পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক।


সাজাপ্রাপ্ত জামাল খালাসী ভাঙ্গা উপজেলার পুকুরপাড় খালাসী বাড়ীর নুরুদ্দীন খালাসীর ছেলে।


আরও পড়ুন: জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূ ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড


আদালত সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন ভুক্তভোগী ওই নারী। এর মধ্যে ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় একটি দোকান থেকে বাড়িতে ফেরার সময় জামাল খালাসী ও অজ্ঞাত এক ব্যক্তি তাকে পার্শ্ববর্তী একটি ফসলি মাঠে নিয়ে যায়। এ সময় তার মুখে গামছা চাপা দিয়ে ধর্ষণ করে জামাল খালাসী। এক পর্যায়ে ভুক্তভোগী ওই গৃহবধূর চিৎকারে কয়েকজন এগিয়ে গিয়ে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে।


আরও পড়ুন: কক্সবাজারে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন


এ ঘটনায় পরদিন ভাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী নারী এবং একই বছরের ১৮ জুন আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা (তৎকালীন ওসি) কাজী সাইদুর রহমান।


বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারী কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, ‘সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলাটি রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এ রায়ে আমরা সন্তুষ্ট। কারণ, এ ধরনের রায়ের মধ্যে সমাজে বার্তা পৌঁছে যায় যে, ধর্ষণের মতো অপরাধ করে পার পাওয়া যাবে না।’

]]>
সম্পূর্ণ পড়ুন