সোমবার (০৪ মে) দুপুরে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মাঠে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এতে প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবীর উদ্দীন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন এবং শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নেন।
বিক্ষোভকালে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে স্লোগান দেন। এ সময় পুরো স্কুল এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
আরও পড়ুন: বেনাপোলে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, চরম দুর্ভোগ
শিক্ষার্থীদের অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম করে আসছেন এবং তাদের ন্যায্য দাবিগুলো উপেক্ষা করছেন। তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ক্লাস বর্জন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে ক্লাসে ফিরে যান শিক্ষার্থীরা।
এ বিষয়ে প্রধান শিক্ষক মো. মামুন শরিফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবীর উদ্দীন জানান, প্রতিষ্ঠানটির হিসাব-নিকাশে কিছু অস্পষ্টতা রয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষক ও শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। আমরা বিষয়গুলো পর্যালোচনা করেছি। প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টদের কাছ থেকে হিসাব গ্রহণ করে তা যাচাই করা হবে। আগামী বৃহস্পতিবারের মধ্যে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে।

১ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·