ফরিদগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই যুবককে কারাদণ্ড

৪ সপ্তাহ আগে ১০
চাঁদপুরের ফরিদগঞ্জে নির্বাচনী প্রচারণায় আচরণবিধি ভঙ্গের দায়ে দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান এ রায় দেন।

 

আরও পড়ুন: নারায়ণগঞ্জ-৪: স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা

 

তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, থানা পুলিশ ও বিজিবির যৌথ অভিযান পরিচালিত হয়েছে। এ সময় মোট ১০টি ইউনিয়নে অভিযান চালানো হয়। এর মধ্যে খাজুরিয়া বাজারে নির্বাচনী প্রচারণায় অনভিপ্রেত গোলযোগ ও উচ্ছৃঙ্খল আচরণের কারণে ওই এলাকার শেখ ফরিদের ছেলে আল আমিন (২৬) এবং মফিজুল ইসলামের ছেলে মো. কাশেমকে (৩৬) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

 

আরও পড়ুন: কাপাসিয়ায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে। 

]]>
সম্পূর্ণ পড়ুন