সুপরিচিত নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা প্রেশার কুকারে সব নারী চরিত্রই আলাদা করে নজর কাড়ছে। এর মাঝে বলতেই হয় এই লাস্যময়ী মডেল ও অভিনেত্রীর কথা। এমনিতে মারিয়া হোসেন শান্ত মডেলিং ও নাটকে দেখা দেন প্রায়ই নিজের চার্মিং সব লুক নিয়ে। নতুন সিনেমার আমেজে শাড়ির লুক দেখা যাচ্ছে তাঁকে আজকাল। আগেও শাড়িতে মুগ্ধ করেছেন বহুবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে। চলুন এমনই ১০টি ছবি দেখে আসি তাঁর ইন্সটাগ্রাম থেকে।
স্প্রিং গ্রিন শিফন শাড়ির সঙ্গে সাদা প্রিন্টের একই রঙের ব্লাউজ পরেছেন মারিয়া
মেরুন চওড়া পাড়ের বেনারসির সঙ্গী হয়েছে স্লিভলেস ব্লাউজ, পরিপাটি খোঁপা, ঝুমকা, চুড়ি আর কালো শেডস
পথকুকুরদের সঙ্গে খুনসুটি
ম্যাচিং পাড়, আঁচল ও ব্লাউজের লাল শাড়ির সঙ্গে চোকার পরে প্রেশার কুকারের প্রচারণায় মারিইয়া
অক্সিডাইজড গয়না, স্টোনের টিপ, আক ঢাল খোলা চুল আর কোরা শাড়ি। আর কিছুই লাগে না মারিয়ার আবেদন ছড়াতে।
সিকুইনের কালো শাড়ি আর ম্যাচিং ব্লাউজ পরেছেন এই মডেল
সোনালি পাড়ের লাল টুকটুকে শাড়িতে আকর্ষণীয় লাগছে তাঁকে
কালো তাঁতের শাড়িতে ড্রাইভিং সিটে মারিয়া
এখানে তিনি পরেছেন রূপালি পাড়ের বেবি পিংক তাঁতের শাড়ি
টিলরঙা শাড়িতে সোনালি পাড়। সঙ্গে পরিপাটি খোঁপা।
লাল শাড়িতে ছাদের কিনারে বসে আছেন মারিয়া ছবি: ইন্সটাগ্রাম









Bengali (BD) ·
English (US) ·