প্রার্থিতা ফিরে পেতে এনসিপির মনিরা শারমিনের আপিল

১ সপ্তাহে আগে
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আপিল করেন তিনি।


পরে সাংবাদিকদের তিনি জানান, কমিশন থেকে সোমবার সকাল সাড়ে ১০টায় শুনানির জন্য সময় ধার্য করেছে। নির্বাচন কমিশন থেকে বিমাতাসুলভ ও পক্ষপাতমূলক আচরণ করা হয়েছে বলে মনিরা শারমিন অভিযোগ করেন।


এর আগে সরকারি চাকরি ছেড়ে আসার তিন বছর পূর্ণ না হওয়ায় যাচাই-বাছাইয়ের দিন তার মনোনয়নপত্র বাতিল করে ইসি।


জানা গেছে, সংরক্ষিত নারী আসনে স্বতন্ত্র জোট থেকে একজনের মনোনয়নপত্র দাখিল করেছিল, সেটি গৃহীত হয়েছে। বিএনপি জোটের জমা দেয়া ৩৬টি মনোনয়নপত্রই গৃহীত হয়েছে। 

 

আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনে বিএনপির সবার মনোনয়নপত্র বৈধ: ইসি


অন্যদিকে, ১১ দলীয় ঐক্য জোটের ১৩টি মনোনয়নপত্র দাখিল করলেও দুটি বাতিল হয়েছে।


মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ২৬ এপ্রিল পর্যন্ত আপিল দাখিল করা যাবে। ২৭ ও ২৮ এপ্রিল আপিল শুনানি হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


১১ দলীয় জোটের যাদের মনোনয়ন গৃহীত হয়েছে তারা হলেন: জামায়াতের প্রার্থী সাবিকুন্নাহার, মারজিয়া বেগম, মাহফুজা হান্নান, শামছুন্নাহার বেগম, মোসা. নাজমুন নাহার, নুরুন্নিসা সিদ্দিকা, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম ও সাজেদা সামাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার তাসমিয়া প্রধান, এনসিপির মাহমুদা আলম মিতু ও খেলাফত মজলিসের মাহবুবা হাকিম।

]]>
সম্পূর্ণ পড়ুন