বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউনিয়নের গাজীপুর, সন্ধ্যায় নড়াইল ইউনিয়নের বড়ইতলা ও আলী শাহ বাজার, রাতে পৌরসভার বেপারীপাড়া ও নতুন বাসস্ট্যান্ড এবং ধারা ইউনিয়নের মাঝিয়াইলে পৃথক পৃথক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘দীর্ঘদিন ধরে হালুয়াঘাট ও ধোবাউড়ার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। ভাঙাচোরা সড়ক, সীমান্ত এলাকার সমস্যা, কৃষিপণ্যের ন্যায্য মূল্য না পাওয়া এবং কর্মসংস্থানের অভাব এই অঞ্চলের মানুষের নিত্যদিনের কষ্ট। বিএনপি ক্ষমতায় এলে এসব সমস্যার স্থায়ী সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।’
সমাবেশে বিএনপি মনোনীত এই প্রার্থী আরও বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি মানবিক, উৎপাদনমুখী ও কর্মসংস্থানভিত্তিক বাংলাদেশ গড়তে চায়। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে মানুষকে সম্মানের সঙ্গে বাঁচার অধিকার ফিরিয়ে দেয়া হবে।’
আরও পড়ুন: বিএনপি ক্ষমতায় থাকলে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হয়: সালাহউদ্দিন
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘ধানের শীষ প্রতীকে ভোট মানে ন্যায়বিচার, উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে ভোট। হালুয়াঘাট–ধোবাউড়ার মানুষ যদি আমাকে নির্বাচিত করেন, তবে আমি সংসদে এই এলাকার কণ্ঠস্বর হয়ে দাঁড়াবো এবং কথা নয়, কাজের মাধ্যমে আপনাদের আস্থা প্রমাণ করবো।’
সমাবেশগুলোতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
]]>
৪ সপ্তাহ আগে
৮







Bengali (BD) ·
English (US) ·