প্রশাসনের ‘পক্ষপাতিত্ব’, নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

৪ সপ্তাহ আগে
দিনাজপুর-৬ আসনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ শুভ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হাকিমপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। 


এসময় অভিযোগ করে বলেন, প্রশাসন সকল প্রার্থীর ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। বিভিন্ন সময় জীবননাশের হুমকির কারণে নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে অস্ত্রের লাইসেন্স চাওয়া হলেও তা দেওয়া হচ্ছে না। 

আরও পড়ুন: বিএনপি বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় বিশ্বাসী: ডা. জাহিদ

এ অবস্থায় তিনি মনে করেন সুষ্ঠুভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব নয়। এসব কারণ দেখিয়ে তিনি দিনাজপুর-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

]]>
সম্পূর্ণ পড়ুন