প্রশাসনকে সাহসিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান আখতারের

৪ সপ্তাহ আগে
নির্বাচনে প্রশাসনিক দুর্বলতার অভিযোগ তুলে প্রশাসনকে সাহসিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রংপুর-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আখতার হোসেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩০ এ মাকে সাথে নিয়ে রংপুরে ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় আসেন আখতার হোসেন। মায়ের ভোট দেয়ার পর কথা বলেন সাংবাদিকদের সাথে। তবে আখতারের ভোট ঢাকায় থাকায় ভোট দিতে পারেননি।


আখতার হোসেন বলেন, ১১ দলীয় জোটের নেতাকর্মীদের হেনস্তা করা হয়েছে, নারী কর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে। প্রশাসনকে সাহসিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।


জয়ের বিষয়ে তিনি বলেন, শাপলা ফুলির পক্ষে জোয়ার উঠেছে। রংপুর-৪ আসনের ভোটাররা উন্নয়নের স্বার্থে শাপলা কলিকেই বেছে নেবে। বিশাল ব্যবধানে জয়ের আশাবাদ ব্যক্ত করেন আখতার।


আরও পড়ুন: হাসনাতকে সমর্থন জানিয়ে নাহিদ ইসলামের বার্তা


বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা।


নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা যায়, দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। তাদের প্রার্থী সংখ্যা ২৯১ জন। এই নির্বাচনে নিবন্ধিত ১০টি রাজনৈতিক দল কোনো প্রার্থী দেয়নি।


জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

 


 

]]>
সম্পূর্ণ পড়ুন