প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামে প্রতারণা, গ্রেফতার ১

২ সপ্তাহ আগে
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি-নাম ব্যবহার করে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে রিপন নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যানসার ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পুলিশের উপ-কমিশনার তরিকুল ইসলাম এসব তথ্য জানান। 

 

তিনি আরও বলেন, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে ফেসবুকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম এবং ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে বিভ্রান্তিকর পোস্ট দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিকেলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যানসার ভবনের সামনে ডিবির একটি টিম অভিযান চালিয়ে রিপনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

রিপন তার সহযোগীদের সহায়তায় দীর্ঘদিন ধরে এই প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

]]>
সম্পূর্ণ পড়ুন