প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আশরোফা

১ সপ্তাহে আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন সিনিয়র তথ্য কর্মকর্তা আশরোফা ইমদাদ।

মঙ্গলবার (৩ মার্চ) আশরোফাকে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি স্ব-বেতনে ওই পদে দায়িত্ব পালন করবেন।


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে সহকারী প্রেস সচিবেরও দায়িত্বে ছিলেন আশরোফা। 

 

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন সুজন মাহমুদ


আশরোফা ইমদাদ বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের ৩৫তম ব্যাচের সদস্য।

]]>
সম্পূর্ণ পড়ুন