প্রধানমন্ত্রীর সঙ্গে কী নিয়ে আলোচনা, জানালেন প্রাণ-আরএফএল গ্রুপের সিইও

২ দিন আগে
প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিনিয়োগকারীদের সামগ্রিক কৃষি শিল্পায়ন নিয়ে আলোচনা হয়েছে। কৃষিখাতকে কিভাবে এগিয়ে নেয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। কৃষি বিপ্লব যেন হয়, কৃষি যেন এগিয়ে যায়, উৎপাদন যেন বাড়ে।

সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে কৃষি ও কৃষিজাত শিল্পায়নে বিনিয়োগকারীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময়ের পর প্রাণ-আরএফএল গ্রুপের সিইও এসব কথা বলেন।


তিনি জানান, তিনঘণ্টারও বেশি সময় বৈঠক হয়েছে। উত্তরবঙ্গসহ সারাদেশের কৃষি বিকাশের বিষয়ে আলোচনা হয়েছে। ফল, পোল্ট্রি, মৎস খাতসহ সামগ্রিক কৃষি শিল্পায়ন নিয়ে আলোচনা হয়েছে। কৃষিখাতকে কিভাবে এগিয়ে নেয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।


আরও পড়ুন: চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ, রয়েছে দুপুরের খাবারের সুবিধা


আহসান চৌধুরী জানান, ব্যবসায়ীদের ব্যবসায় যেন শিথিলতা আসে সেদিকে নজর দিতে আহ্বান জানানো হয়েছে।


তিনি জানান, কৃষি এগিয়ে নিতে জোনিং ব্যবস্থার পরামর্শ দেয়া হয়েছে। সোলারের ওপর জোর দেয়া হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে সমস্যা আছে সেটি দূর করা সম্ভব। সোলারে বিনিয়োগে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। ইউভি ভ্যাহিকেলে ভালো সহায়তা দিচ্ছে সরকার। যমুনা সেতু দিয়ে যানবাহন পারাপারে ভালো ট্যারিফের কথা দিয়েছেন প্রধানমন্ত্রী।

]]>
সম্পূর্ণ পড়ুন