বুধবার (২৯ এপ্রিল) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
একই দিন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী খাসিফ আল হুমদির সৌজন্য সাক্ষাৎ করেন।
আরও পড়ুন: সৌদি উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ
এছাড়াও হুমায়ুন কবির ও বেসরকারি বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গণির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
এদিন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাথে হুমায়ুন কবিরের সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং জনশক্তি রপ্তানি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
]]>

৬ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·