প্রধানমন্ত্রীর নির্দেশে গরীব ব্যবসায়ীদের সুযোগ দিতে এখানে এসেছি: ডিএনসিসি প্রশাসক

২ সপ্তাহ আগে
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেছেন, কয়েকদিন আগে যারা ধর্ম নিয়ে ব্যবসা করেছে আজ ফুটপাতে ব্যবসা করে তাদেরকে তারা ব্যবহার করছে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সাধারণ মানুষের চলাচলের জন্য যা করা দরকার এবং মানবিক কারণে গরীব ব্যবসায়ীদের অন্য জায়গায় সুযোগ করে দেয়ার জন্য আজ এইখানে আসা।

রোববার (২৯ মার্চ) বিকেলে মিরপুর ১০ হোপমার্কেট থেকে মিরপুর ১ কাঁচাবাজার পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করার উচ্ছেদ অভিযানে তিনি এসব কথা বলেন। তবে এসময় কোনো উচ্ছেদ অভিযান চালানো হয়নি।


ডিএনসিসি প্রশাসক বলেন, ফুটপাতে যারা ব্যবসা করে তাদের সঙ্গে আমরা কথা বলতে এসেছি। ফুটপাত জনগণের হাঁটাচলার সুবিধার জন্য। জনগণের অভিযোগ ফুটপাত দিয়ে তারা হাটতে পারে না। ফুটপাত দখলের কারণে অফিস-আদালত, ব্যবসা-প্রতিষ্ঠানে যাওয়ার সময় স্বাচ্ছন্দের সাথে চলাচল করতে পারছে না।


আরও পড়ুন: ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় কোনো প্রভাব নেই: ডিএনসিসি প্রশাসক


তিনি বলেন, ডিএমপিসহ আমরা একটা পরিকল্পনা করেছি, প্রধান সড়কগুলো যেখানে রয়েছে সেখানে যাতে কোন যানজট না হয় আমরা সেইদিকে লক্ষ রেখে এই পরিকল্পনা হাতে নিয়েছি। 


শফিকুল ইসলাম আরও বলেন, ফুটপাতে ব্যবসায়ীরা যাতে বঞ্চিত না হয় সেই জন্য আপনাদের পরামর্শ নিয়েই বিভিন্ন জায়গায় আপনাদের জন্য ব্যবস্থা করবো।

]]>
সম্পূর্ণ পড়ুন