প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টনে তারেক রহমান

২ সপ্তাহ আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৮ মার্চ) বিকেলে তার আগমনকে কেন্দ্র করে দলীয় কার্যালয় এলাকায় নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটে।

 

দুপুরের পর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন। পুরানা পল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে নয়া পল্টনের দলীয় কার্যালয় এলাকার সড়কের দুই পাশে এবং সড়ক বিভাজকের ওপরে অবস্থান নেন নেতাকর্মীরা।

 

আরও পড়ুন: জ্বালানি তেলের চোরাচালান রোধে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

 

তাদের কারও কারও হাতে ছিল দলীয় ব্যানার-ফেস্টুন ও বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ প্রায় সব কটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিচ্ছিন্নভাবে স্লোগান দিতে দেখা যায়।

]]>
সম্পূর্ণ পড়ুন