শনিবার (২৮ মার্চ) মালদ্বীপের মালেতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। তবে ম্যাচের শুরুটা বাংলাদেশের জন্য সুখকর ছিল না। ১৭তম মিনিটেই গোল হজম করে বাংলাদেশ।
হঠাৎ গোল হজমে কিছুটা চাপে পড়লেও ভেঙে পড়েনি বাংলাদেশের তরুণরা। বরং দ্রুতই ঘুরে দাঁড়িয়ে আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে তারা। একের পর এক প্রচেষ্টায় ভারতের রক্ষণভাগকে ব্যস্ত রাখে লাল-সবুজের প্রতিনিধিরা।
আরও পড়ুন: মেসি নামার পর গোল হজম করলেও জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা
চাপ ধরে রাখার ফলও আসে প্রথমার্ধের একেবারে শেষদিকে। নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা অতিরিক্ত সময়ে দারুণ এক ফিনিশিংয়ে সমতায় ফেরান ফাহিম। তার সেই গোলে গ্যালারিতে ফিরে আসে উচ্ছ্বাস। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
]]>

২ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·