শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
ওই প্রজ্ঞাপনে একইসঙ্গে দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, নিয়োগ পাওয়া প্রশাসকগণ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়র এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন।
এদিকে বিলকিস জাহান শিরিনের প্রশাসক পদে নিয়োগের খবরে মহানগরী জুড়ে বইছে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা। দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক পেশাজীবি সংগঠনের কাছেও বিলকিস জাহান শিরিনের সখ্যতা দীর্ঘ বছরের।
নগরের কালিবাড়ি রোড এলাকার শিল্পী নামের এক নারী জানান, 'বরিশাল সিটি করপোরেশনে প্রথমবারের দায়িত্বে এসেছেন কোন নারী। তিনি নারীদের সমস্যা চিহ্নিত করবেন। সকলের সাথে মিশে কাজ করবেন।'
সালাম হোসেন নামের একজন বলেন, 'নতুন প্রশাসক মহাগরীর সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন। যাতে নগরবাসী একটু সুন্দর শহর উপহার পায়।'
আলাপকালে, সময় সংবাদকে বিলকিস জাহান শিরিন তাদের 'দলীয় প্রধান ও সরকার প্রধান তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘দায়িত্ব দেয়া হয়েছে জনগনের সেবায়। আশা করি সেই দায়িত্ব সততার সাথে পালন করে নগরবাসীকে ভালো কিছু উপহার দেব।’
জানা গেছে, বিলকিস জাহান শিরিন ১৯৮৪ সালে ব্রজমোহন (বিএম) কলেজ রাজনীতিতে যোগ দিয়ে ১৯৮৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যুক্ত হন। ১৯৮৭ সালে বিএম কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রী বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। ১৯৯০ সালে বিএম কলেজ ছাত্র সংসদের এজিএস নির্বাচিত হন।
আরও পড়ুন: আরও ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ, কে কোথায়?
১৯৯১ সালে বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি নির্বাচিত হন। ১৯৯৬ সালে বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হন। একই সাথে ১৯৯৬ সালে তিনি বরিশাল জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক এবং ১৯৯৭ সালে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হন।
২০০০ সালে বরিশাল মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক, ২০০৩ সালে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ২০০৯ সালে বিএনপির বরিশাল মহানগরের যুগ্ম আহ্বায়ক, ২০১০ সালে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং একই বছর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদ লাভ করেন তিনি। ২০১১ সালে বিএনপির বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ছিলেন।
তিনি অষ্টম জাতীয় সংসদের মহিলা আসন ০৬ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন এবং বর্তমানে বিলকিস আক্তার জাহান শিরিন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব পালন করছেন।

৪ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·