প্রথমবারের মতো খুলনায় নারী ডিসি

২ সপ্তাহ আগে
খুলনার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-২) হুরে জান্নাতকে। এর মধ্য দিয়ে খুলনা জেলা প্রশাসনে প্রথমবারের মতো একজন নারী ডিসি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

রোববার (২৯ মার্চ) খুলনাসহ দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে।

 

প্রজ্ঞাপনে জানানো হয়, বর্তমানে খুলনার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী আ স ম জামশেদ খোন্দকারকে বদলি করা হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় দায়িত্বে থাকা আরও ১০ জন জেলা প্রশাসককে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

 

আরও পড়ুন: ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

 

নতুন ডিসি হিসেবে নিয়োগ পাওয়া হুরে জান্নাত এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে উপসচিব (বেসরকারি মাধ্যমিক-২) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

]]>
সম্পূর্ণ পড়ুন