১১ মার্চের পর ২০ এপ্রিল। ৪০ দিনের ব্যবধানে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবারও ওয়ানডেতে ৫ উইকেট পেলেন নাহিদ রানা। ১০ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারেই দুবার ৫ উইকেট পেয়ে গেলেন বাংলাদেশের ফাস্ট বোলার। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে ওয়ানডেতে নাহিদ রানার উইকেট এখন ১৯টি।
৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে প্রথম ১০ ম্যাচে তাঁর চেয়ে বেশি উইকেট আছে শুধু দুজনের। দুজনই পেসার—মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেন।
প্রথম ১০ ওয়ানডেতে বাংলাদেশে হয়ে সর্বোচ্চ উইকেট
২০১৫ সালে ওয়ানডে অভিষেক সিরিজে ভারতের বিপক্ষে ১৩ উইকেট পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান
প্রথম ১০ ওয়ানডেতে ২৮ উইকেট নেওয়া মোস্তাফিজ প্রথম দুই ম্যাচেই পেয়েছিলেন ১১ উইকেট। ২০১৫ সালে ভারতের বিপক্ষে মিরপুরে অভিষেকে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে পেয়ে গিয়েছিলেন ৬ উইকেট। ভারতের বিপক্ষে ঐতিহাসিক সেই সিরিজ জয়ে ৩ ম্যাচে ১৩ উইকেট পেয়েছিলেন কাটার মাস্টার।
ওয়ানডেতে প্রথম ১০ ম্যাচে ২০ উইকেট ইবাদত হোসেনেরমাত্র ১ উইকেটের জন্যই ওয়ানডেতে প্রথম ১০ ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড ছুঁতে পারেননি মোস্তাফিজ। ২৯ উইকেট নিয়ে যে রেকর্ডটা নিউজিল্যান্ডের মিচেল ম্যাকলেনাহানের। ২০১৩ সালে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ১০ ম্যাচে ২৯ উইকেট পেয়েছিলেন কিউই পেসার। ম্যাকলেনাহান ভাঙেন ওটিস গিবসনের রেকর্ড। সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান পেসার প্রথম ১০ ওয়ানডেতে নিয়েছিলেন ২৮ উইকেট।
বিরল রোগে আক্রান্ত আফগান পেসার, সংক্রমণ ছড়িয়েছে মস্তিষ্কেও








Bengali (BD) ·
English (US) ·