প্রথম সন্তানের সঙ্গে শাকিব, পুরনো স্মৃতি মনে করলো জয়ের ফ্যানপেজ

৪ সপ্তাহ আগে
আবারও বাবা হচ্ছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। শোবিজে যখন এমন গুঞ্জন তুঙ্গে তখন শাকিবের সঙ্গে তার প্রথম সন্তানের পুরনো স্মৃতি মনে করলো আব্রাম খান জয়ের ফ্যান পেজ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আব্রাম খান জয়ের ফ্যান পেজে ৬টি ছবি আপলোড করা হয়। ছবিগুলোতে শাকিব খানের কোলে থাকতে দেখা যায় প্রথম সন্তান ছেলে আব্রাম খান জয়কে।

 

জন্মের পর থেকে বেড়ে ওঠা প্রতিটি মুহূর্ত ফুটে উঠেছে এসব ছবিতে। ছবিগুলোর ক্যাপশনে লেখা,

বাবার সঙ্গে শৈশবের স্মৃতি।

 

এমন পোস্টে মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন নেটিজেনরা। একজন লেখেন, ‘আল্লাহ যেন সব সময় তোমাদের বাবা ছেলের ভালোবাসা অটুট রাখেন।’ আরেকজন লেখেন, ‘প্রথম সন্তান মানে প্রথম বাবা হওয়া।’

 

নেতিবাচক মন্তব্যও করেন কেউ কেউ। একজন লেখেন, ‘জয়ের জীবনটা অনেক সুন্দর হতে পারতো বাপ যদি পরকীয়া না করে বেড়াতো।’

 

আরেকজন লেখেন, ‘যে পুরুষ তার সন্তানকে সৎ মা এবং সৎ ভাই বোন উপহার দিতে পারে সে পিতা কখনোই ওই সন্তানকে ভালোবাসতে পারে না। অপু এবং জয় যতটা শাকিবের ছায়ার থেকে দূরে থাকবে ততো ভালো থাকবে।’

 

আরও পড়ুন: শাকিব এবং সন্তান নিয়ে প্রশ্ন, পাসপোর্ট দেখিয়ে যা বললেন বুবলী

 

গুঞ্জন উঠেছে, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা চিত্রনায়িকা বুবলীর দ্বিতীয় সন্তানেরও বাবা হতে যাচ্ছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। শোনা যাচ্ছে, শাকিব খানের পরামর্শেই সন্তান জন্ম দেয়ার প্রস্তুতি নিতে চলতি মাসে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন বুবলী। এ বিষয়ে অবশ্য শাকিব এখনো কোনো স্পষ্ট অফিশিয়াল মন্তব্য করেননি।

 

আরও পড়ুন: ভোটের পরই ভ্যালেন্টাইন উদ্‌যাপনের কথা জানালেন অপু বিশ্বাস

 

]]>
সম্পূর্ণ পড়ুন