প্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিত করতে দিনাজপুরে র‌্যালি

৪ সপ্তাহ আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিবন্ধী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে চলছে উঠোন বৈঠক, র‌্যালি আর সচেতনতামূলক সভা। বিভিন্ন অবকাঠামোগত কারনে প্রতিবন্ধী মানুষ কেন্দ্রে ভোট দিতে যেতে পারে না। সেই বাঁধা দূর করে প্রতিবন্ধীরা যেন ভোট কেন্দ্রে যেতে পারে এ জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে প্রতিবন্ধী সংগঠনগুলো।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে দিনাজপুর প্রেস ক্লাবে অন্তর্ভুক্তিমুলক নির্বাচনে প্রতিবন্ধীদের ব্যক্তিদের ভোটাধিকার সচেতনতা বাড়াতে র‌্যালি শেষে উঠান বৈঠক হয়।

 

বৈঠকে সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি তামজিদা পারভীন সীমা বলেন, ‘আমাদের দাবি প্রতিবন্ধী মানুষ যেন সাধারণ ভোটারদের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারে। নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা ২০১৩ আইন অনুযায়ী ১২ ধরনের প্রতিবন্ধী আছে। তাদের ভোটে অংশগ্রহণ নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব।’

 

তাদের দাবি, প্রতিবন্ধীরা ভোটকেন্দ্রের যেখানে চাইবেন সেখানেই যেন ভোট দিতে পারেন, নিচ তলা হতে হবে, থাকতে হবে র‌্যাম। সহায়তার জন্য থাকতে হবে স্বেচ্ছাসেবী।

 

আরও পড়ুন: দিনাজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ‘গরীবের চিকিৎসক’ নিহত

 

প্রতিবন্ধীদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে ভোটকেন্দ্রগুলোতে অবকাঠামোগত বাধাসহ নানা প্রতিবন্ধকতার কারণে ভোট দিতে পারে না। বাধা থাকলেও প্রতিবন্ধীরা কেন্দ্রে যেতে চান।

 

উঠান বৈঠকে অংশগ্রহণকারী ৯০ জন প্রতিবন্ধীকে অন্তর্ভুক্তিমূলক ভোট শিক্ষা বিষয়ে প্রশিক্ষণ দেন মাহফুজ হাকিম। 

 

আরও পড়ুন: দিনাজপুর জেলা আ.লীগের সম্পাদক মিতা গ্রেফতার

 

তিনি জানান প্রতিবন্ধী ও বয়স্ক বা শারীরিকভাবে অক্ষমদের সহায়তায় নির্বাচন কমিশন (ইসি) ভোটকেন্দ্রে বিএনসিসি, স্কাউট বা স্বেচ্ছাসেবী নিয়োজিত করার কথা জানিয়েছেন। সমাজ সেবা অধিদফতরের তথ্য মতে দিনাজপুরে ৯২ হাজার ৭৪৫ জন প্রতিবন্ধী রয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন