প্রজাতন্ত্র দিবসে ভারতের সুখ-সমৃদ্ধি কামনা জামায়াতে ইসলামীর

৪ সপ্তাহ আগে
ভারতের জনগণকে শুভেচ্ছা জানিয়ে তাদের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ভারতীয় হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের পক্ষ থেকে এই শুভেচ্ছা বার্তা দেয়া হয়।

 

জামায়াতের প্রচার বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতের জনগণকে শুভেচ্ছা জানান ও  সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

 

আরও পড়ুন: ভারতের সঙ্গে বিএনপির চুক্তির বিষয়টি সম্পূর্ণ অসত্য: মাহদী আমীন

 

এ সময় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার স্ত্রী মানু ভার্মা জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারকে স্বাগত জানান।

 

বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গ ভারতীয় হাইকমিশন আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন