বুধবার (৪ মার্চ ) দুপুরে ভুক্তভোগী গোলাম হোসেন গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। এর আগে মঙ্গলবার সকালে উপজেলার গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের বাগদা এলাকার চারাবটগাছ নামক স্থানে ঘটনাটি ঘটে।
গোলাম হোসেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাহেবগঞ্জ চাম্পাতলী গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
অভিযোগে বলা হয়, স্থানীয় ব্যবসায়ী আজিজ মণ্ডলকে সঙ্গে নিয়ে তরমুজ কেনার উদ্দেশ্যে ইজিবাইকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানের দিকে যাচ্ছিলেন তিনি। পথে চারা বটগাছ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের পথরোধ করে। সেখান থেকে পুলিশের পোশাক পরা পাঁচজন যুবক নেমে এসে গোলাম হোসেনকে মারধর করেন এবং ইজিবাইক নিজেদের নিয়ন্ত্রণে নেন। এ সময় তরমুজ ব্যবসায়ী আব্দুল আজিজকে (৫৮) মারধর করে তার কাছে থাকা ৭৫ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়।
আরও পড়ুন: গাইবান্ধায় মসলা জাতীয় ফসল চাষে নতুন সম্ভাবনা, আগ্রহ বাড়ছে চাষিদের
অভিযোগে আরও বলা হয়, দুর্বৃত্তদের একজন ইজিবাইকটি চালিয়ে নিয়ে যায়। অপর চারজন গোলাম হোসেনকে প্রাইভেটকারে তুলে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জের কলাবাগান এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্বজনেরা তাকে সেখান থেকে উদ্ধার করেন।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

১ সপ্তাহে আগে
২







Bengali (BD) ·
English (US) ·