পুলিশে ‘সার্জেন্ট’ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

১ সপ্তাহে আগে
‘সার্জেন্ট’ পদে জনবল নিয়োগের লক্ষ্যে ‘নিয়োগ বিজ্ঞপ্তি’ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। সেবার ব্রতে চাকরিতে আগ্রহী যোগ্য নারী ও পুরুষ প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ৮ মার্চ সকাল ১০টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।

আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা
 

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয়)।

দক্ষতা: প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং কম্পিউটারে (MS Office, Web Browsing ও Troubleshooting) ন্যূনতম ৩ মাসের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।


শারীরিক যোগ্যতা


পুরুষ প্রার্থী: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭২৭২ মিটার)। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে।

নারী প্রার্থী: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬২৫৬ মিটার) হতে হবে।

দৃষ্টিশক্তি: উভয় প্রার্থীর ক্ষেত্রেই দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।
 

আরও পড়ুন: ১০ হাজার কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ, আবেদন যেভাবে


বয়সসীমা


সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ২ এপ্রিল ২০২৬ তারিখে বয়স ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৯ থেকে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।


বেতন ও সুযোগ-সুবিধা


নিযুক্ত প্রার্থীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে (১৬,০০০–৩৮,৬৪০ টাকা) বেতন পাবেন। এ ছাড়া সরকার কর্তৃক প্রদত্ত অন্যান্য সুযোগ-সুবিধা যেমন: বিনা মূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা এবং রেশন সামগ্রী প্রাপ্ত হবেন।


আবেদন প্রক্রিয়া ও ফি


আগ্রহী প্রার্থীদের http://police.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। 
আবেদন প্রক্রিয়া কয়েক ধাপে সম্পন্ন হবে:

১. প্রথম ধাপ: শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষার জন্য আবেদন ফি ৪০/- (চল্লিশ) টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ৮/- টাকাসহ মোট ৪৮/- টাকা জমা দিতে হবে।

২. দ্বিতীয় ধাপ: প্রথম ধাপে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার জন্য আবেদন ফি ২২৩/- (টেলিটক চার্জসহ) জমা দিয়ে অনলাইন ফরম পূরণ করতে হবে।


আবেদনের সময়সীমা: ৮ মার্চ সকাল ১০টা থেকে ২ এপ্রিল রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।


নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও পরবর্তী নির্দেশনা বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে পাওয়া যাবে।


নিয়োগ বিজ্ঞপ্তি ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

]]>
সম্পূর্ণ পড়ুন