পুলিশে কনস্টেবল নিয়োগ: প্রতি পদে লড়বেন ৪৭ প্রার্থী

১ দিন আগে
পুলিশ বাহিনীতে দেশের ৬৪ জেলায় মোট ২ হাজার ৭০৩ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ দেয়া হবে। এতে বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে।

পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান শনিবার (১১ এপ্রিল) গণমাধ্যমকে জানিয়েছেন, ২ হাজার ৭০৩টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন সারা দেশের ১ লাখ ২৬ হাজার প্রার্থী। সেই হিসাবে প্রতিটি পদের জন্য লড়বেন গড়ে ৪৭ জন।

 

এরই মধ্যে কনস্টেবল পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, শূন্য পদগুলো পূরণ এবং পুলিশের সেবা তৃণমূলে পৌঁছে দেয়ার লক্ষ্যেই এ নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে।

 

আরও পড়ুন: পুলিশে কনস্টেবল পদে কোন জেলায় কতজন নিয়োগ

 

বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা তালিকায় দেখা যায়, সবচেয়ে বেশি শূন্য পদ ঢাকা জেলায় ২২৬টি এবং সবচেয়ে কম বান্দরবান জেলায় ৭টি। এ ছাড়া চট্টগ্রামে ১৪৩, রাজশাহীতে ৪৯, খুলনা এবং বরিশালে ৪৪টি করে নিয়োগযোগ্য শূন্য পদ রয়েছে।

 

আরও পড়ুন: খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা!

 

চলুন দেখে নেয়া যাক, জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের সংখ্যা—

 

১. ঢাকা– ২২৬


২. গাজীপুর– ৬৪
 

৩. মানিকগঞ্জ– ২৬
 

৪. মুন্সিগঞ্জ– ২৭
 

৫. নারায়ণগঞ্জ– ৫৫
 

৬. নরসিংদী– ৪২
 

৭. ফরিদপুর– ৩৬
 

৮. গোপালগঞ্জ– ২২
 

৯. মাদারীপুর– ২২
 

১০. রাজবাড়ী– ২০
 

১১. শরীয়তপুর– ২২
 

১২. কিশোরগঞ্জ– ৫৫
 

১৩. টাঙ্গাইল– ৬৮
 

১৪. ময়মনসিংহ– ৯৬
 

১৫. জামালপুর– ৪৩
 

১৬. নেত্রকোনা– ৪২
 

১৭. শেরপুর– ২৫
 

১৮. চট্টগ্রাম– ১৪৩
 

১৯. বান্দরবান– ০৭
 

২০. কক্সবাজার– ৪৩
 

২১. ব্রাহ্মণবাড়িয়া– ৫৩
 

২২. চাঁদপুর– ৪৫
 

২৩. কুমিল্লা– ১০১
 

২৪. খাগড়াছড়ি– ১২
 

২৫. ফেনী– ২৭
 

২৬. লক্ষ্মীপুর– ৩২
 

২৭. নোয়াখালী– ৫৮
 

২৮. রাঙ্গামাটি– ১১
 

২৯. রাজশাহী– ৪৯
 

৩০. জয়পুরহাট– ১৭
 

৩১. পাবনা– ৪৭
 

৩২. সিরাজগঞ্জ– ৫৮
 

৩৩. নওগাঁ– ৪৯
 

৩৪. নাটোর– ৩২
 

৩৫. চাঁপাইনবাবগঞ্জ– ৩১
 

৩৬. বগুড়া– ৬৪
 

৩৭. রংপুর– ৫৪
 

৩৮. দিনাজপুর– ৫৬
 

৩৯. গাইবান্ধা– ৪৫
 

৪০. কুড়িগ্রাম– ৩৯
 

৪১. লালমনিরহাট– ২৪
 

৪২. নীলফামারী– ৩৪
 

৪৩. পঞ্চগড়– ১৯
 

৪৪. ঠাকুরগাঁও– ২৬
 

৪৫. খুলনা– ৪৪
 

৪৬. যশোর– ৫২
 

৪৭. ঝিনাইদহ– ৩৩
 

৪৮. মাগুরা– ১৭
 

৪৯. নড়াইল– ১৪
 

৫০. বাগেরহাট– ২৮
 

৫১. সাতক্ষীরা– ৩৭
 

৫২. কুষ্টিয়া– ৩৬
 

৫৩. চুয়াডাঙ্গা– ২১
 

৫৪. মেহেরপুর– ১২
 

৫৫. বরিশাল–৪৪
 

৫৬. ভোলা– ৩৩
 

৫৭. ঝালকাঠি– ১৩
 

৫৮. পিরোজপুর– ২১
 

৫৯. পটুয়াখালী– ২৯
 

৬০. বরগুনা– ১৭
 

৬১. সিলেট– ৬৪
 

৬২. মৌলভীবাজার– ৩৬
 

৬৩. সুনামগঞ্জ– ৪৬
 

৬৪. হবিগঞ্জ– ৩৯

]]>
সম্পূর্ণ পড়ুন