শুক্রবার বিকেলে আরএমপি সদর দপ্তরে প্রেস ব্রিফিংকালে তিনি একথা বলেন।
আইজিপি আরও বলেন, ‘শান্তিপূর্ণ সভ্য সমাজ গঠনে নাগরিকদেরও আইন মানতে হবে। আমাদের তরুণরা কথায় কথায় রাস্তায় চলে আসে, অবরোধ করে, এট ঠিক না। এতে আমাদের সকলের ক্ষতি হয়।’
আলী হোসেন ফকির বলেন, ‘আমাদের সমাজে প্রচুর শিক্ষিত বেকার। অন্যদিকে দেশের বাইরে টাকা পাচার হওয়ায় ব্যাংকগুলোর খারাপ অবস্থা। তরুণরা মাদক ও ছিনতাই এ জড়িয়ে পড়ছে। পুলিশের অবস্থান হলো মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরইমধ্যে বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন উপহার দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।’
সংকটের কারণে জ্বালানি তেল কালোবাজারি প্রসঙ্গে আইজিপি বলেন, ‘দু একটা পেট্রোল পাম্প থেকে তেল সংগ্রহ করে তা একটু বাড়তি ধরে বিক্রি করে খুব বেশি লাভ হয় না। এক্ষেত্রে আমাদের নৈতিক চিন্তা ভাবনা উন্নত করতে হবে।’
আরও পড়ুন: আইসিইউ না পেয়ে ১৪ দিনে ৪৪ শিশুর মৃত্যু
পুলিশ প্রধান জানান, ঢাকাসহ সকল বিভাগীয় শহর স্মার্ট ও সেফ সিটিতে রূপান্তর করতে পুলিশের পক্ষ থেকে সরকারকে বলা হয়েছে। সেগুলোর প্রক্রিয়া চলছে।
জামিনের পর আ.লীগ নেতাদের অন্য মামলায় গ্রেফতার দেখাতে রাজশাহী রেঞ্জ ডিআইজির চিঠি দেয়া প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে আইজিপি বলেছেন, তদন্তাধীন ব্যাপারে তিনি কোনো কথা বলবেন না।

২ সপ্তাহ আগে
২







Bengali (BD) ·
English (US) ·