পিরোজপুরে পাওয়া মাথাবিহীন মরদেহের পরিচয় মিলেছে

৪ সপ্তাহ আগে
পিরোজপুরের নেছারাবাদ থেকে অজ্ঞাত ব্যক্তির মাথাবিহীন মরদেহ উদ্ধার হওয়ার একদিন পরে পরিচয় পাওয়া গিয়েছে। নিহত ব্যক্তির নাম গোপাল চন্দ্র দাস। তিনি বরিশাল সদরের কাশিপুর এলাকার গনপাড়া গ্রামের পরিমল চন্দ্র দাসের ছেলে।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামের জনৈক মামুন মোল্লার ইট ভাটার পাশে সন্ধ্যা নদীর তীর থেকে মাথাবিহীন মরদেহটি উদ্ধার করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার  দিকে ওই গ্রামের পূর্ব মামুনের ইটভাটা সংলগ্ন সন্ধ্যা নদীর পারে গলাকাটা মাথাবিহীন মরদেহটি পড়ে থাকতে দেখে ওই ইটভাটার শ্রমিকরা নেছারাবাদ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহটি উদ্ধার করে। মরদেহটি মাথা শরীর থেকে বিচ্ছিন্ন থাকায় স্থানীয় কেউই মৃত ব্যক্তিকে শনাক্ত করতে পারেননি।

 

আরও পড়ুন: পিরোজপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ

 

পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত কোনো স্থান থেকে ওই ব্যক্তিকে ধরে এনে নির্জন স্থানে হত্যা করে লাশটি ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

 

আরও পড়ুন: পিরোজপুরে একই পরিবারের ৩ সদস্যকে অজ্ঞান করে ঘরে লুটপাট

 

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনা উদঘাটনে পুলিশ তৎপর। তথ্যপ্রযুক্তির সহায়তায় মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। খুব শিগগিরি হত্যাকাণ্ডের সমস্ত বিষয় উদঘাটিত হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন