পিছিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে বাংলাদেশ

১ সপ্তাহে আগে
ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৩-০ গোলে। সে ম্যাচের একাদশ থেকে মাত্র দুটি পরিবর্তন নিয়ে আজ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নেমেছে হাভিয়ের কাবরেরার দল। শুরুর ১৫ মিনিট ভালো খেললেও এরপর এলোমেলো পাসে খেলায় যেন ছন্দই খুঁজে পাচ্ছিলেন ফাহামেদুল-শমিতরা। আর সেই সুযোগেই ম্যাচের ৩১তম মিনিটে সিঙ্গাপুরকে লিড এনে দেন হারহিস স্টুয়ার্ট। ইখসান ফান্দির দারুণ এক পাস পেয়ে বক্সের ভেতর থেকে মিতুল মারমাকে পরাস্ত করেন এই ফরোয়ার্ড। সেই ১-০ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধের বিরতিতে যায় বাংলাদেশ।

মঙ্গলবার (৩১ মার্চ) এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এ ম্যাচের প্রস্তুতি হিসেবে সম্প্রতি ভিয়েতনামে একটি প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছিলেন হামজা-শমিতরা। ঐ ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন নিয়ে আজ মাঠে নামেন কাবরেরার শিষ্যরা। 

 

ভিয়েতনামের বিপক্ষে ম্যাচে গোলপোস্ট সামলানোর দায়িত্ব পেয়েছিলেন মেহেদী হাসান শ্রাবণ। তবে সিঙ্গাপুরের বিপক্ষে আজকের ম্যাচে কোচ হাভিয়ের ক্যাবরেরা ভরসা রেখেছেন মিতুল মারমার ওপর।  

 

ম্যাচের শুরু থেকে বেশ কয়েকবার সিঙ্গাপুরের ডেরায় হানা দিয়েছিল বাংলাদেশ। তবে ফিনিশিংয়ের অভাবে কাজের কাজটাই আসলে হয়নি। ডান প্রান্তে ফাহামেদুল ইসলামও ছিলেন নিষ্প্রভ। বেশ কয়েকটি ভালো পাস পেয়েও আক্রমণ শানাতে ব্যর্থ হয়েছেন ফাহামেদুল।  

 

আরও পড়ুন: ভিনিসিউসকে ‘নেইমার’ ভাবা বন্ধ করতে হবে

 

ম্যাচের শুরুর ১৫ মিনিট ভালো ফুটবল খেলেছে বাংলাদেশ। এই সময়ের মধ্যে দুইবার সুযোগ পেয়েছে তারা। ১৪ মিনিটে ভালো এক সুযোগ পান শমিত। ডান দিক দিয়ে দারুণ ওয়ান-টু খেলার পর সাদ উদ্দিন বক্সে চমৎকার এক ক্রস পাঠান। সেখানে একেবারে ফাঁকা অবস্থায় বল পান শমিত সোম। তিনি হেড করেন, কিন্তু বলটা ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। 

 

ডি-বক্সের মাথায় ইকসান ফান্দির মতো স্ট্রাইকারকে জায়গা দেওয়াও যেন বিপজ্জনক। ২০তম মিনিটে বক্সের বাইরে থেকে সুযোগ পেয়েই জোরালো শট নিলেন তিনি। তবে বাংলাদেশের ভাগ্য ভালো যে, শটটি সরাসরি গেল মিতুলের গায়ে। শরীর দিয়ে বল রুখে দিলেন বাংলাদেশের এই গোলকিপার। 

 

৩১তম মিনিটে মাঝমাঠ থেকে বল পেয়েই দারুণ এক দৌড়ে পাল্টা আক্রমণে ওঠে স্বাগতিকরা। কুয়েহর নেওয়া জোরালো শটটি মিতুল মারমা ঠেকিয়ে দিলেও বল বিপদমুক্ত করতে পারেননি। তার হাত থেকে ফিরে আসা বলটি চলে যায় ইখসান ফান্দির পায়ে। ইখসান দারুণ চতুরতার সঙ্গে বল বাড়িয়ে দেন হারহিস স্টুয়ার্টের দিকে। নিখুঁত শটে বল জালে জড়াতে কোনো ভুল করেননি স্টুয়ার্ট। 

 

আরও পড়ুন: আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে খোঁচা ভেনেজুয়েলার সাবেকের

 

৪০ মিনিটে বাম প্রান্ত দিয়ে আক্রমণ শানায় বাংলাদেশ। মোরসালিনের নেওয়া শট বাহারুদিন ব্লক করলেও ফিরতি বলে ফাহিম শট নিতে গেলে ডি-বক্সের ভেতর সিঙ্গাপুরের ডিফেন্ডারের বাধায় পড়ে যান। বাংলাদেশের খেলোয়াড়েরা পেনাল্টির আবেদন জানালেও রেফারি তাতে সাড়া দেননি। 

 

ম্যাচের ৪৫ মিনিটে সাদের ট্যাকলের পর চোট পান কুয়ে। ব্যথায় মাটিতে পড়ে যান তিনি, ফিজিওরা ইঙ্গিত দেন বদলির জন্য। মাঠে নামলেন ইলহান ফান্দি, ফলে একসঙ্গে তিন ফান্দি ভাই এখন খেলছেন মাঠে। 

 

ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন সিঙ্গাপুরের হারুন। বাংলাদেশের জায়ান আহমেদকে লাথি মারায় রেফারি তাকে সতর্ক করেন। বাংলাদেশের ফ্রি-কিক অবশ্য সহজেই ক্লিয়ার করে দেয় সিঙ্গাপুর রক্ষণভাগ। এর পরপরই প্রথমার্ধের বিরতির বাঁশি বাজান রেফারি।

]]>
সম্পূর্ণ পড়ুন