পিএসজির কাছে বিধ্বস্ত হয়ে ছাঁটাই হলেন মার্সেই কোচ

৪ সপ্তাহ আগে
লিগে গত রোববার (৮ ফেব্রুয়ারি) পিএসজির কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয় মার্সেই। এই ম্যাচের পরই ছাঁটাই করা হয় দলটির ইতালিয়ান কোচ রবার্তো ডি জেরবিকে।

ফরাসি ক্লাবটি এক বিবৃতিতে জানায়, পারস্পরিক সমঝোতায় এই ইতালিয়ান কোচের সঙ্গে চুক্তি শেষ করেছে তারা।  


এবারের চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ দুই ম্যাচসহ আট ম্যাচের পাঁচটিতেই হেরে প্রাথমিক পর্ব থেকে বিদায় নেয় মার্সেই। এরপর ঘরোয়া লিগেও জয়ের পথ থেকে ছিটকে পড়ে তারা; প্যারিস এফসির মাঠে ড্রয়ের পর, গত রোববার পিএসজির মাঠে ওই তিক্ত অভিজ্ঞতা হয় দলটির।


আরও পড়ুন: মাত্র ৮ মাসেই চাকরি হারালেন টটেনহ্যামের কোচ 


এর দুদিন পরই ছাঁটাই হলেন ডি জেরবি। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নে সফল অধ্যায় শেষে ২০২৪ সালের জুনে মার্সেইয়ের দায়িত্ব নেন তিনি।


৪৬ বছর বয়সি সাবেক এই মিডফিল্ডারের কোচিংয়ে গত মৌসুমে লিগ ওয়ানে রানার্সআপ হয় মার্সেই। এবার শিরোপা লড়াই থেকে আগেই অনেকটা পিছিয়ে পড়েছে দলটি। ২১ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে মার্সেই। তাদের চেয়ে ১২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে পিএসজি।

]]>
সম্পূর্ণ পড়ুন