পিএসএলের প্লে-অফে ফিরছে দর্শক, প্রধানমন্ত্রীর অনুমতিতে বদলালো সিদ্ধান্ত

১ সপ্তাহে আগে
দর্শকশূন্য মাঠে পিএসএল শেষ হওয়ার শঙ্কা থাকলেও শেষ মুহূর্তে বদলে গেল সিদ্ধান্ত। শুধু ফাইনাল নয়, এবার প্লে-অফের আরও তিনটি ম্যাচেও গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে শুরু হচ্ছে পিএসএলের প্লে-অফ পর্ব। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কোয়ালিফায়ার ও দুই এলিমিনেটর ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। ফলে ফাইনালসহ মোট চারটি ম্যাচে থাকবে দর্শক উপস্থিতি।


পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই ঘোষণা দেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর এই অনুমতি মিলেছে। তবে একটি শর্তও জুড়ে দেয়া হয়েছে—জাতীয় ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে দর্শকদের গণপরিবহন ব্যবহার বা জ্বালানি সাশ্রয়ের উপায় অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।


আরও পড়ুন: ফ্র্যাঞ্চাইজি মালিকদের চাপে পিএসএল ফাইনালে ফিরছে দর্শক 
 

Just had a meeting with Prime Minister Shehbaz Sharif, and I’m pleased to share that we have secured his approval for public attendance in all three PSL playoff matches as well.

However, this comes with an important condition from his side that fans are strongly encouraged to… pic.twitter.com/SXtyhrIBpF

— Mohsin Naqvi (@MohsinnaqviC42) April 27, 2026



প্লে-অফের প্রথম ম্যাচে আজ ইসলামাবাদ ইউনাইটেড মুখোমুখি হবে পেশোয়ার জালমির। ম্যাচটি হবে করাচিতে। বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে।


মূলত, ২৬ মার্চ শুরু হওয়া টুর্নামেন্টটি পাকিস্তানের ছয় ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত পরিস্থিতি ও জ্বালানি সাশ্রয়ের উদ্যোগে ম্যাচ সংখ্যা সীমিত করে করাচি ও লাহোরে আনা হয়। এমনকি দর্শকশূন্য মাঠে খেলার সিদ্ধান্তও নেয়া হয়েছিল, যা নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো ক্ষোভ প্রকাশ করেছিল।

]]>
সম্পূর্ণ পড়ুন