১১তম আসরকে সামনে রেখে একাদশের দুটি তালিকা থেকে টসের পর একটি বেছে নেওয়ার ব্যতিক্রমী এই নিয়ম চালু করেছে পিএসএল কর্তৃপক্ষ। শিশিরের কথা বিবেচনায় নিয়ে দুই দলের শক্তিতে ভারসাম্য আনতেই এই উদ্যোগ।
প্রতিটি দল টসের আগে ম্যাচ রেফারির কাছে দুটি একাদশের তালিকা জমা দিবে। প্রতিটি একাদশে ১১ জনের পাশাপাশি ৪ জন সাবস্টিটিউট ফিল্ডার রাখতে হবে। টসের পর পছন্দমতো একটি একাদশ বেছে নেওয়া যাবে।
আরও পড়ুন: ইমনের ছোট ইনিংস, ফিজের কিপটে বোলিংয়ে লাহোরের বড় জয়
এই নিয়ম সম্পর্কে টুর্নামেন্টের খেলোয়াড় মনোনয়ন ও বদলির ১.২.১ ধারায় বলা হয়েছে, ‘টসের আগে, প্রতিটি দলের অধিনায়ক ম্যাচ রেফারির কাছে লিখিতভাবে দুটি ভিন্ন একাদশ জমা দিতে পারবেন। প্রতিটি একাদশে ১১ জন খেলোয়াড় এবং সর্বোচ্চ ৪ জন বিকল্প ফিল্ডার (ধারা ১.২.৪ অনুযায়ী) অন্তর্ভুক্ত থাকবে। টসের পরে প্রত্যেক অধিনায়ক জমা দেওয়া দুটি একাদশের মধ্যে থেকে একটি চূড়ান্তভাবে নির্বাচন করবেন এবং নির্বাচিত দলপত্রে স্বাক্ষর করবেন। একবার চূড়ান্ত একাদশ নির্ধারণ করা হলে ম্যাচ শুরুর আগে প্রতিপক্ষ দলের অধিনায়কের সম্মতি ছাড়া নির্বাচিত একাদশের কোনো খেলোয়াড় পরিবর্তন করা যাবে না।’
মূলত রাতের দিকে শিশির পড়ে বল ভিজে গেলে স্পিনাররা সুবিধা করে উঠতে পারেন না। তাই আগে ব্যাটিং পেলে দলগুলো যেন স্পিনারের পরিবর্তে পেসার দলে নিতে পারে, সেই জন্যই এ নিয়ম।

২ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·