পিএসএল নিয়ে চরম বিরক্ত পিসিবি সভাপতি মহসিন নাকভি

২ সপ্তাহ আগে
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়ে বিতর্কের যেন শেষ নেই। শুরুতে বেশ কয়েকজন ক্রিকেটার পিএসএল ছেড়ে যোগ দেন আইপিএলে। এরপর দর্শকবিহীন লিগ আয়োজনের নির্দেশ আসে। প্রথম ম্যাচেই নিম্নমানের কিটের কারণে বলের রঙ পাল্টে যায়। তা ছাড়া বল টেম্পারিং, হোটেলে দলের নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ— এসব নানা বিষয় নিয়ে ক্ষোভে ফুঁসছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসীন নাকভী।

রোববার (২৯ মার্চ) ফখর জামানের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠে। অন্যদিকে, হোটেলে দলের নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি এবং বিদেশি খেলোয়াড় সিকান্দার রাজা পড়েছেন এক বিব্রতকর পরিস্থিতিতে। এসব বিতর্কিত বিষয় নিয়ে ক্ষোভ ঝেড়েছেন মহসীন নাকভী। 

 

লাহোরের ডিআইজি (অপারেশনস) মুহাম্মদ ফয়সাল শহরের একটি পাঁচতারকা হোটেলে অবস্থানরত আটটি দলের জন্য নিরাপত্তা ব্যবস্থার গুরুতর লঙ্ঘনের বিষয়ে পিএসএলের সিইও-কে অবহিত করেছেন। 

 

আরও পড়ুন: ফখর জামানের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ

 

পিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র পিটিআইকে জানিয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা বল টেম্পারিংয়ের ঘটনা এবং টিম হোটেলে নিরাপত্তা বিধি লঙ্ঘনের বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছেন। এছাড়া কালান্দার্স ম্যানেজমেন্টকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, প্রযোজ্য আচরণবিধির নিয়মকানুন অনুযায়ী তাদের এর পরিণতি ভোগ করতে হবে। 

 

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি হোটেলের ঘটনাটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। কারণ, পিসিবি কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই আয়োজনটি (পিএসএল) সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। এমনকি আপাতত গাদ্দাফি স্টেডিয়ামে লীগ ম্যাচগুলোতে দর্শকদের প্রবেশও নিষিদ্ধ করেছে। 

 

আরও পড়ুন: কোথাও কোনো সংকট দেখছেন না বুলবুল

 

যদিও দর্শকদের মাঠে প্রবেশে নিষেধাজ্ঞার আনুষ্ঠানিক ব্যাখ্যা হিসেবে সরকারের ব্যয় সংকোচন ও সম্পদ সাশ্রয়ের নীতিকে সমর্থনের কথা বলা হচ্ছে, তবুও পরিস্থিতির অন্তরালে অন্য বাস্তবতাও স্পষ্ট হয়ে উঠছে। বিভিন্ন সূত্র ও ইঙ্গিত থেকে ধারণা করা হচ্ছে, পিএসএলে অংশ নেওয়া খেলোয়াড় ও কর্মকর্তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও এই সিদ্ধান্তের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 

 

ভুল কারণে পিএসএল আলোচনায় আসায় চরম অসন্তোষ প্রকাশ করেছে বোর্ড। বিতর্কের সূত্রপাত লিগের উদ্বোধনী ম্যাচেই— হায়দরাবাদ কিংসমেন ও লাহোর কালান্দার্সের মধ্যকার ম্যাচে ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। ম্যাচ চলাকালীন হায়দরাবাদ কিংসমেনের নিম্নমানের কিট থেকে রঙ উঠে গিয়ে বল গোলাপি হয়ে যায়, ফলে বলের স্বাভাবিক রঙ নষ্ট হয়। পরিস্থিতি সামাল দিতে ম্যাচের মাঝপথেই বল পরিবর্তন করতে বাধ্য হতে হন আম্পায়ার— যা লিগের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন