গতকাল রোববার (৩ মে) পিএসএলের ফাইনালে নবাগত হায়দরাবাদ কিংসমেনকে ৫ উইকেট ও ২৮ বল হাতে রেখে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পেশোয়ার জালমি। ফাইনালে দারুণ বোলিংয়ে জালমির জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নাহিদ রানা। বিপজ্জনক গ্লেন ম্যাক্সওয়েলকে গোল্ডেন ডাকের স্বাদ দেয়ার পাশাপাশি আউট করেছেন হুনাইন শাহ্কেও।
ফাইনালের পারফরম্যান্স রানাকে এনে দিয়েছে ‘সুপার পাওয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার। গতকাল রাতের জাদুকরী বোলিং পারফরম্যান্সের পর আজ (৪ মে) বিকেলে দেশে ফিরেছেন পিএসএল চ্যাম্পিয়ন রানা।
আরও পড়ুন: আঞ্চলিক সংস্থার অ্যাডহক কমিটি বিলুপ্ত করল বিসিবি, নির্বাচন প্রক্রিয়া শুরুর ঘোষণা
তবে, পিএসএলের এই ফাইনালে খেলার কথাই ছিল না এই বাংলাদেশির। নিউজিল্যান্ড সিরিজের পর জালমির স্কোয়াডে আর যোগ দেয়ার কথা না থাকলেও ফাইনালের আগে রানাকে উড়িয়ে নিয়ে যায় তার ফ্র্যাঞ্চাইজি। সে সিদ্ধান্তের মর্যাদা রেখেছেন বাংলাদেশের এই স্পিডস্টার। ফাইনালে ৪ ওভার বল করে মাত্র ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। দলের তো বটেই, রানা ম্যাচেরই সবচেয়ে কিপটে বোলার হয়েছেন। বাকি সবার খরচা করা রান ওভারপ্রতি তার ৫.৫০ এর বেশি করে।
সব মিলিয়ে এবারের পিএসএলে রানা মাত্র ৫টি ম্যাচ খেলেই ৯টি উইকেট শিকার করেছেন।

১ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·