তিনি বলেন, ধানের শীষে ভোট মানেই গণতন্ত্র ও জনগণের ভাগ্য পরিবর্তণে ভোট। এই ভোট মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনার প্রতীক। আগামী জাতীয় নির্বাচনে জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে হালুয়াঘাট ও ধোবাউড়া হবে উন্নয়ন ও সম্ভাবনার নতুন মডেল।
শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত ধোবাউড়া উপজেলার পুরাকান্দুলিয়া ইউনিয়নের অঙ্গুরা কান্দা, কাশিনাথপুর, দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রহমতের বাজার, দীঘলবাগ, কড়ইপাড়া, উত্তর মাইজ পাড়া, জাংগালিয়া পাড়া, সোহাগী পাড়া, ঘাট পাড়ে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন। এর আগে তিনি ধোবাউড়া সদর উপজেলার খেলার মাঠে আয়োজিত ‘ধোবাউড়া ক্রিকেট লীগ’-এর ফাইনাল খেলার উদ্বোধন করেন।
উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগকালে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, এই জনপদে দীর্ঘদিন ধরে জনগণ সমতা, ন্যায্যতা থেকে বঞ্চিত। আজ মানুষ ভয়কে জয় করে রাস্তায় নেমেছে। তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের ৩১ দফার আলোকে আলোকিত বাংলাদেশ গড়ে তোলা হবে । তিনি বলেন তারেক রহমান জনগণকে নতুন আশার পথ দেখিয়েছেন।
নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, নির্বাচিত হলে এই অঞ্চলের জরাজীর্ণ সড়ক যোগাযোগ ব্যবস্থার আমূল সংস্কার করা হবে, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংগ্রহ কেন্দ্র ও সংরক্ষণাগার স্থাপন করা হবে। যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি, কল কারখানা স্থাপন, আধুনিক পৌরসভা, মডেল ইউনিয়ন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং আধুনিক স্বাস্থ্যসেবা ও আত্ম কর্মসংস্থান এবং দারিদ্র বিমোচণ নিশ্চিত করা হবে।
আরও পড়ুন: প্রান্তিক জনগোষ্ঠীর দুঃখ মোচন করাই বিএনপির মূল লক্ষ্য: এমরান সালেহ প্রিন্স
তিনি আরও বলেন, হালুয়াঘাট ও ধোবাউড়ায় রেল যোগাযোগ সম্প্রসারণ, আধুনিক বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণ, বাইপাস সড়ক, এসি ও বিআরটিসি বাস চালু, পর্যটন শিল্প স্থাপন, শিক্ষার হার বৃদ্ধি, মাদক-সন্ত্রাস- চাঁদাবাজ ও দুর্নীতি ও অনাচার মুক্ত জনপদ গড়ে তোলা হবে। কৃষিনির্ভর জনপদ রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ, জলাবদ্ধতা নিরসন এবং প্রান্তিক কৃষক ও পরিবারের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হবে।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি পাহাড়ি ও সমতলের সকল জনগোষ্ঠীকে সমান চোখে দেখে। গারো, হাজংসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার, শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করা হবে। এই জনপদের মানুষ আর অবহেলিত থাকতে চায় না।
এসময় ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, যুগ্ম আহবায়ক সোলায়মান সরকার, আবুল হাশেম, গাজিউর রহমান, হুমায়ূন কবীরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন।

৪ সপ্তাহ আগে
৭







Bengali (BD) ·
English (US) ·