পার্কের ওয়াটার পুলে মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু

৪ সপ্তাহ আগে
রাজশাহী গোদাগাড়ীর সাফিনা পার্কের ওয়াটার পুলে নেমে মাদ্রাসা শিক্ষার্থী আবিদ আহানাফ সোয়াদের (১৫) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের দিগ্রাম এলাকায় অবস্থিত সাফিনা পার্কে এ দুর্ঘটনা ঘটে।
 

ওই শিক্ষার্থীর বগুড়ার ইকরা মডেল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র ও আবু হাসিব সোহরাওয়ার্দীর ছেলে। আবিদ বর্তমানে বগুড়া সদর থানার ঠনঠনিয়া এলাকায় বসবাস করলেও তার স্থায়ী ঠিকানা রংপুর জেলার পীরগঞ্জ থানার মাছখড়িয়া মাধবপুর সৈয়দপুর গ্রামে।
 
আরও পড়ুন: রাজশাহী-২ (সদর) আসনে ‘ভোটারদের পছন্দে’ এগিয়ে জামায়াত


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে দুপুর সাড়ে ১২টার দিকে ইকরা মডেল মাদ্রাসার শিক্ষার্থীরা সাফিনা পার্কে আসে। পরে আবিদ আহানাফ সোয়াদ তার সহপাঠীদের সঙ্গে ওয়েভ পুলে লাফ দিলে নাক, বুক ও মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয় ও পানিতে ডুবে যায়। সহপাঠীরা তাকে উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা প্রেমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

গোদাগাড়ী থানার ওসি হাসান বাসির বলেন, এঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়নি। অপমৃত্যুর মামলা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন