রোববার (১২ এপ্রিল) বিকেলে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরের এতিমখানা বাজারে এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।
এ সময় বেশি দামে পেট্রোল বিক্রির সময় আকরাম হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত আকরাম হোসেন উপজেলার আনন্দপুর গ্রামের আসমত আলীর ছেলে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত করা ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাহমুদুল হাসান জানান, ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে এই জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।
জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
]]>
৩ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·