মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়রা পাবনার শিলাইদহ ঘাটের প্রায় দেড় কিলোমিটার দূর থেকে তার মরদেহ উদ্ধার করে।
পরিবারের সদস্যরা জানান, দুপুর তিনটার দিকে আতিফ তার বন্ধুদের নিয়ে পদ্মা নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে আতিক পানিতে তলিয়ে যায়। বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে নদীপাড়ের মানুষদের সংবাদ দেয়। অনেক খোঁজাখুঁজি রাখ পর্যায় সন্ধ্যায় সাড়ে পাঁচটার দিকে স্থানীয়রা শিলাইদহ ঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে আতিকের মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: শ্বশুরবাড়িতে গিয়ে নিখোঁজ, দুইদিন পর নদীতে মিললো যুবকের মরদেহ
মৃত আতিক পাবনা শহরের গোপালপুর মহল্লার আমির খসরুর দ্বিতীয় সন্তান।
পাবনা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা বলেন, বিকেল তিনটার দিকে তিন বন্ধু মিলে ফুটবল খেলতে নদীতে যায়। বুক সমান পানিতে খেলাধুলার একপর্যায়ে পানিতে তলিয়ে যায় তিনি। সাঁতার না জানায় সেখানে ডুবে যান। চিৎকার চেঁচামচির এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে খোঁজাখুঁজির পর প্রায় দেড় কিলোমিটার দূরে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

৩ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·