জানা গেছে, বিকেলে দুই প্রতারক আকিরুল খন্দকার (৩৫) ও মাহফুজ খন্দকার (২৫) লেবাস ধারণ করে প্রবেশ করে এক গৃহবধূর বাড়িতে। ধর্মীয় বাণী শুনিয়ে তার আস্থা অর্জন করে তারা। একপর্যায়ে সুযোগ বুঝে তাকে খাওয়ানো হয় ‘পড়া পানি’।
পানি খাওয়ার কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে প্রতারকদের কথামতো ঘর থেকে তিন হাজার টাকা বের করে এনে দেন। টাকা নিয়েই চম্পট দিচ্ছিল দুই প্রতারক। তবে বেশিদূর যেতে পারেননি। ধরা পড়েন ওই গৃহবধূর শ্বশুর মজিবর রহমানের হাতে। পরে গ্রামবাসী তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে স্থানীয়রা আটক দুই প্রতারককে পুলিশের হাতে সোপর্দ করেন।
আরও পড়ুন: রেশনের তেল বিক্রির ফাঁদ, দর্শনায় পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে অভিনব প্রতারণা!
তিনি আরও জানান, আটক আকিরুল খন্দকার (৩৫) ও মাহফুজ খন্দকারকে (২৫) জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কাতলামারী গ্রামে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
]]>
১ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·