পাঠকের ছবি (২১ ফেব্রুয়ারি ২০২৬)

৩ সপ্তাহ আগে

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

বসন্তের আগমনে প্রকৃতি তার সর্বোচ্চটা দিয়ে সাজিয়ে তুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবিটি সম্প্রতি তোলা
একুশ প্রতিটি স্বাধীনতাকামী বাঙালির গর্ব, সাহস ও প্রেরণার উৎস। ঢাকা পিটিআইয়ের বিটিপিটি কোর্সের চতুর্থ ব্যাচের শিক্ষক–প্রশিক্ষণার্থীদের উদ্যোগে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে ‘শ্বাশ্বত শেকড়’ নামে দেয়ালিকা প্রকাশ করা হয়। স্বরচিত কবিতা, ছোট রচনা, অঙ্কিত ছবি ও নানা স্লোগান দেয়ালিকায় স্থান পেয়েছে। প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই), ঢাকা, মিরপুর-১৩। ছবিটি ২১ ফেব্রুয়ারি তোলা
বর্তমানে বিভিন্ন ডিভাইসের আসক্তিকর খেলার মাঝে গ্রামগঞ্জের এই মার্বেল খেলা হারিয়ে হারিয়ে যাওয়ার পথে। মহেশপুর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২১ ফেব্রুয়ারি ২০২৬
সব ভাষাশহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে দাঁড়িয়ে আছে একটি মেয়ে
সবুজ পাতার শিরায় শিরায় লুকিয়ে আছে প্রকৃতির নিখুঁত নকশা। সেগুনবাগিচা, ঢাকা
একটু সুযোগ পেলেই মাথাচাড়া দেয় উগ্রবাদ। সবকিছু ধ্বংস করে নিতে চায় আমাদের আঁধারের অতল গহ্বরে। আমাদের পথ দেখায় ’৭১ আর ’৫২। ভাষাশহীদদের জন্য শ্রদ্ধা। চট্টগ্রাম থেকে ছবিটি তোলা
আড়াই প্যাঁচের কারিগর। শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
সবুজে ঘেরা এই প্রাণের বাংলার বৃক্ষলতা, তৃণগুল্ম হৃদয় জুড়ায়! ছবিটি জয়পুরহাট থেকে তোলা
জমিতে ফুটে আছে পেঁয়াজ ফুল। চরভূতা গ্রাম, ভবানীগঞ্জ ইউনিয়ন, লক্ষ্মীপুর সদর। ছবিটি সম্প্রতি তোলা
সম্পূর্ণ পড়ুন