এর আগে বিকেল সাড়ে ৪টা থেকে ঝড় হাওয়াসহ বৃষ্টির কারণে ওই দুই নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
জানা যায়, দুপুর ৩টার পর থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বিকেল সাড়ে ৪টার দিকে দমকা হাওয়াসহ বৃষ্টি ও ঝড় শুরু হলে দুর্ঘটনা এড়ানোর জন্য পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটের সব ফেরি নিরাপদে রাখা হয়। এ ছাড়া দুর্ঘটনা এড়ানোর জন্য সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
আরও পড়ুন: পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিহাটে নৌযান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ
বিআইডব্লিউটিসির ডিজিএম মোহাম্মদ সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিকেল ৫টা ৪০মিনিটে ঝড় ও বৃষ্টি কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।’
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিহাট নৌরুটে ২২টি ফেরি ৩৩টি লঞ্চ ও ৬৭ টি স্পিডবোট চলাচল করে।

১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·