রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির কারণে ওই দুই নৌরুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ফলে নদী পারাপারে যাত্রীদের অপেক্ষায় থাকতে হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন তারা।
জানা যায়, দুপুর ৩টার পর থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বিকেল সাড়ে ৪টার দিকে দমকা হাওয়াসহ বৃষ্টি ও ঝড় শুরু হলে দুর্ঘটনা এড়ানোর জন্য পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটের সব ফেরি নিরাপদে রাখা হয়। এ ছাড়া দুর্ঘটনা এড়ানোর জন্য সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ঢাকার সদরঘাট থেকে নৌযান চলাচল বন্ধ: বিআইডব্লিউটিএ
বিআইডব্লিউটিসির ডিজিএম মোহাম্মদ সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়ানোর জন্য সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ঝড় বৃষ্টি কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান মোহাম্মদ সালাম হোসেন।
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিহাট নৌরুটে ২২টি ফেরি ৩৩টি লঞ্চ ও ৬৭ টি স্পিডবোট চলাচল করে।

১ সপ্তাহে আগে
৫








Bengali (BD) ·
English (US) ·