পাকিস্তান দল বাংলাদেশে পা রাখবে ৯ মার্চ। তারা পরের দিন অনুশীলন করবে অথবা বিশ্রামে কাটাবে। খেলা মাঠে গড়াবে ১১ মার্চ। ১৩ মার্চ দ্বিতীয় ও ১৫ মার্চ হবে তৃতীয় ম্যাচ।
সবগুলো ম্যাচের ভেন্যু মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে বেলা ২টা ১৫ মিনিট থেকে। সিরিজ শেষে ১৬ মার্চ পাকিস্তান দল দেশের উদ্দেশ্য রওনা দেবে।
আরও পড়ুন: হান্ড্রেডের নিলামে ২৩ বাংলাদেশি, সর্বোচ্চ ভিত্তিমূল্য মোস্তাফিজের
এই সিরিজ দিয়ে বাংলাদেশ তিন মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে। টাইগাররা গত ডিসেম্বরে সবশেষ সিরিজটি খেলেছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর শুরু হয় বিপিএল ব্যস্ততা। বিশ্বকাপ খেলার কথা থাকলেও বাংলাদেশ ভারতে নিরাপত্তা শঙ্কা দেখিয়ে খেলতে অস্বীকৃতি জানায়। তাদের জায়গায় আইসিসি স্কটল্যান্ডকে সুযোগ দেয়। মূলত এ কারণেই টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা বিরতি পড়ে গেছে।
অবশ্য এই বিরতিতে বাংলাদেশের ক্রিকেটাররা বসে থাকেননি। বিসিবি তাদের জন্য আয়োজন করে তিন দলের অদম্য টি-২০ কাপ। যেখানে লিটন দাসের নেতৃত্বধানী ধূমকেতু নাজমুল হোসেন শান্তর দুর্বারকে হারিয়ে শিরোপা জিতে।

৩ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·