পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতকাল রাতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে পেশোয়ার জালমির ৮ উইকেটের জয়ে দারুণ এক মাইলফলকের দেখা পান বাবর আজম। ৫১ বলে অপরাজিত ৭১ রানের ইনিংস খেলার পথে টি-টুয়েন্টিতে শততম ফিফটির দেখা পান জালমি অধিনায়ক।
ইতিহাসের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টি-টুয়েন্টিতে শততম ফিফটির দেখা পেলেন বাবর। তাঁর আগে এ মাইলফলকের দেখা পেয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ভারতের বিরাট কোহলি ও ইংল্যান্ডের জস বাটলার। অর্থাৎ পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে এ তালিকায় নাম লেখালেন বাবর।
এবার পিএসএলে বেশ ভালো ফর্মেই আছেন বাবর। যে দুজন ব্যাটসম্যান এ পর্যন্ত মোট ৩০০ রান তুলে ফেলেছেন, তাঁদের মধ্যে বাবর একজন, অন্যজন তাঁর জালমি সতীর্থ কুশল মেন্ডিস। ৬ ইনিংসে ৩৩০ রান নিয়ে শীর্ষে মেন্ডিস আর বাবর সমান ইনিংসে ৩০১ রান নিয়ে দ্বিতীয়। রান তোলায় শীর্ষ ১০ ব্যাটসম্যানের মধ্যে ব্যাটিং গড়ে (৭৫.২৫) বাবরই শীর্ষে। তবে রান তোলায় শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের মধ্যে স্ট্রাইক রেটে (১৩২.৫৯) বাবর সবার পেছনে।
- #HBLPSL11 | #NewEra | #PZvQG pic.twitter.com/k0edS0acDV
— PakistanSuperLeague (@thePSLt20) April 15, 2026টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ফিফটি করাচি কিংসের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের। ৪৩৫ ইনিংস খেলে ১১৬ ফিফটি বাঁহাতি এই ওপেনারের। ৪০২ ইনিংসে ১০৭ ফিফটি নিয়ে দুইয়ে কোহলি এবং তারপরই বাবর—৩৪১ ইনিংসে ১০০ ফিফটি। ৪৬৮ ইনিংসে বাবরের সমান ফিফটি নিয়ে চারে বাটলার। আইপিএলে গত রোববার লক্ষ্মৌ সুপারজায়ান্টসের বিপক্ষে ৬০ রানের ইনিংসটি দিয়ে এ তালিকায় নাম লেখান ইংলিশ তারকা।
মোস্তাফিজের শূন্যতা পূরণে আইপিএলে যোগ দিয়ে পিএসএলে দুই বছর নিষিদ্ধ মুজারাবানিটি-টুয়েন্টিতে ফিফটি প্লাস বা পঞ্চাশোর্ধ্ব রানের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে পেছনে ফেলেছেন বাবর। এ সংস্করণে ১১টি সেঞ্চুরি করা বাবরের মোট পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস ১১১টি। গেইলের ১১০টি (৮৮ ফিফটি, ২২ সেঞ্চুরি)। সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব রানের তালিকায়ও শীর্ষে ওয়ার্নার—১২৬টি (১১৬ ফিফটি, ১০ সেঞ্চুরি)।
ওয়ার্নারের পরই তালিকায় দ্বিতীয় কোহলি। ১১৬টি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন কোহলি (১০৭ ফিফটি, ৯ সেঞ্চুরি)। বাবর এ তালিকায় তৃতীয়।
Babar and Haris bring up their 50-partnership in 5th over!#HBLPSL11 | #NewEra | #PZvQG pic.twitter.com/fzXaBUGIgU
— PakistanSuperLeague (@thePSLt20) April 15, 2026গত শনিবার লাহোর কালান্দার্সের বিপক্ষে ম্যাচে পিএসএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৪ হাজার রানের দেখা পান বাবর। সব মিলিয়ে এবারের পিএসএল বেশ ভালোই কাটছে তাঁর। গতকাল রাতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে জিতে পয়েন্ট তালিকায় বাকি দলগুলোর সঙ্গে ব্যবধান আরও বাড়িয়েছে জালমি। ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তারা তালিকার শীর্ষে। দ্বিতীয় মুলতান সুলতানসের সংগ্রহ ৬ ম্যাচে ৮ পয়েন্ট। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় ইসলামাবাদ ইউনাইটেড।
আন্তর্জাতিক ক্রিকেট আর খেলবেন না রুবেল, কবে খেলেছিলেন শেষবার







Bengali (BD) ·
English (US) ·