সম্প্রতি করাচিতে অনুষ্ঠিত ব্যাংক আলফালহার ৭৮তম বার্ষিক সাধারণ সভায়- এজিএম এই সিদ্ধান্ত নেন শেয়ার হোল্ডাররা। পাকিস্তান স্টক এক্সচেঞ্জে শেয়ার করা সভার কার্যবিবরণী থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। অধিগ্রহণ প্রক্রিয়ায় এরইমধ্যে ব্যাংক আলফালাহর বাংলাদেশ কার্যক্রমের অভ্যন্তরীণ নিরীক্ষা সম্পন্ন হয়েছে। শিগগিরই যা হস্তান্তর হবে বলে জানিয়েছে ব্যাংক এশিয়া সূত্র।
আরও পড়ুন: দেশের রিজার্ভ কত বিলিয়ন ডলার, জানালো কেন্দ্রীয় ব্যাংক
এর আগে, ২০২৫ সালে পাকিস্তানি প্রতিষ্ঠানটির বাংলাদেশ শাখা কিনতে চেয়েছিল শ্রীলঙ্কার হাটন ন্যাশনাল ব্যাংক। এ লক্ষে পাকিস্তান ও বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হাটন ন্যাশনাল ব্যাংককে আল ফালাহর বাংলাদেশ শাখা কার্যক্রম খতিয়ে দেখার অনুমোদনও দেয়। তবে বাংলাদেশ ব্যাংকের নীরিক্ষা অনুমোদন আগে পাওয়ায় এপ্রিলে হাটন ন্যাশনাল ব্যাংক অধিগ্রহণ না করার সিদ্ধান্ত নেয়। এর পরপরই গতবছরের ২৮ মে ব্যাংক এশিয়া ও আলফালাহর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সাক্ষর হয়।
১৯৯৯ সালে যাত্রা শুরুর পর এ নিয়ে তৃতীয়বার কোনো বিদেশি ব্যাংকের বাংলাদেশ শাখা কিনে নিচ্ছে ব্যাংক এশিয়া। এর আগে কানাডাভিত্তিক নোভা স্কোটিয়া ও পাকিস্তানের আরেক ব্যাংক মুসলিম কমার্শিয়াল ব্যাংকের বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণ করে ব্যাংকটি।

২ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·