উগ্র ভারতীয়রা কুখ্যাতি কামিয়েছে বিশ্বজুড়ে। তাদের উগ্রবাদী আচরণ আর সীমাবদ্ধ নেই ধর্মে, ক্রিকেট নিয়েও ভারতীয়দের রাজনীতি প্রভাব ফেলছে দ্য জেন্টেলসম্যান গেইমে। কিছুদিন আগেই যাদের রোষানলে পড়েছেন মোস্তাফিজুর রহমান। নামসর্বস্ব কিছু উগ্রবাদীদের প্রশ্রয় দিয়েছে ভারত সরকারও। শুধু বাংলাদেশি হওয়ায় নাম সরিয়ে দেওয়া হয় কাটার মাস্টারের।
কলকাতার পর একই ধারায় এবার শূলে চড়ানো হচ্ছে আইপিএলের আরেক ফ্র্যাঞ্জাইজি সানরাইজার্স হায়দরাবাদকে। তাদের অপরাধ, তাদের মালিকানাধীন দল কেন কিনলো পাকিস্তানি ক্রিকেটার।
আরও পড়ুন: জাতীয় পতাকা অবমাননার অভিযোগে পান্ডিয়ার বিরুদ্ধে এফআইআর
চেন্নাইভিত্তিক সান গ্রুপের মালিকানাধীন সানরাইজার্সের ফ্র্যাঞ্জাইজি রয়েছে আইপিএল, এসএ২০ সহ ইংল্যান্ডের দ্য হান্ড্রেডেও। নিলাম প্রক্রিয়া মেনেই সেখানে কেনা হয়েছে আবরার আহমেদকে। আর কেন কেনা হয়েছে, সে ব্যাখাও দিয়েছেন দলটার হেড কোচ ড্যানিয়েল ভেট্টরি।
সানরাইজার্স লিডসের এ কোচ বলেন, ‘আদিল রশিদকে না পাওয়ায় ওভারসিস স্পিনারে মনোযোগ দিতে হয়। ৪-৫ নজরে ছিল, আবরারকে পেয়ে খুশি। নিলামের আগে সবাইকে নিয়ে পরিকল্পনা করেছি, পাকিস্তানি নেয়া যাবে না এমন আলোচনা হয়নি। রিশাদ হোসেন, উসমান তারিক, আবরার আহমেদ- সবাই ছিল আমাদের রাডারে।’
তবুও শান্ত করা যাচ্ছে না উগ্র ভারতীয়দের। সামাজিক মাধ্যমে চলছে বয়কটের ডাক, দেওয়া হচ্ছে নানান ধরনের হুমকি আর উস্কানি। এরই মধ্যে এক্স একাউন্ট স্থগিত হয়ে গেছে সানরাইজার্স লিডসের।
আর এসব উগ্রবাদীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন ফ্র্যাঞ্জাইজি মালিকানায় থাকা কাভিয়া মারান। নারী হওয়ায় সমালোচনা একটু বেশি হচ্ছে। যেমনটা মোস্তাফিজ ইস্যুতে শাহরুখ খানের ধর্ম টেনে এনেছিল উগ্রবাদীরা।
আরও পড়ুন: ৪১ রানের ব্যবধানে বাংলাদেশের ৭ উইকেট তুলে নিয়ে সমতায় ফিরল পাকিস্তান
জাত আর ধর্ম ছাপিয়ে ক্রিকেট ঐক্যবদ্ধ করার কথা পুরো দুনিয়াকে। তবে উগ্রবাদীদের আস্ফালন, ধীরে ধীরে বিভক্তি বাড়াচ্ছে। ভারতের মতো এই উগ্রতা বাড়ছে বাংলাদেশেও। সম্প্রীতির কথা নয়, বরং যাদের হিংস্রতা বিষাক্ত করে তুলছে গোটা বিশ্বকে।
]]>
৪ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·