পাকিস্তান সিরিজে ডাক পাওয়া অমিতের পছন্দের ক্রিকেটার মুশফিক, জানালেন ড্রেসিংরুমের প্রথম অভিজ্ঞতা

২১ ঘন্টা আগে
৭ বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে জাতীয় দলে নাম লিখিয়েছেন অমিত হাসান। ঘরোয়া ক্রিকেটে অনেক বছর ধরেই আলোচনার কেন্দ্রে ছিলেন ডানহাতি এই ব্যাটার। সর্বশেষ বিসিএলে ১৬২ রানের একটি ইনিংস খেলে নজর কেড়েছেন নির্বাচকদের। ডাক পেয়েছেন পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজের দলে।

পাকিস্তান সিরিজকে সামনে রেখে আজ (৫ মে) অনুশীলন করেছে বাংলাদেশ ও পাকিস্তান দল। অনুশীলনের সুবাদে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন অমিত। বিসিবির মিডিয়া বিভাগের কাছে সেই অভিজ্ঞতা জানিয়েছেন তরুণ ক্রিকেটার।


জাতীয় দলে আসার যাত্রা নিয়ে অমিত বলেন, '২০১৯ সালে আমার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। তখন থেকে এখন পর্যন্ত ফার্স্ট ক্লাস ক্রিকেটই খেলেছি,  ধারাবাহিকভাবে পারফর্ম করেছি। ওই সুবাদেই জাতীয় দলে সুযোগ হয়েছে।'


আরও পড়ুন: টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে বাংলাদেশের জন্য সুখবর


জাতীয় দলের সতীর্থদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগির অভিজ্ঞতা নিয়ে অমিত বলেন, 'একটু আলাদা (জাতীয় দলের ড্রেসিংরুম অভিজ্ঞতা। এটা অন্যরকম ভালো লাগা।'


জাতীয় দলে সবচেয়ে পছন্দের খেলোয়াড় হিসেবে মুশফিকুর রহিমকে বেছে নিয়েছেন অমিত। জানিয়েছেন ছোটবেলা থেকেই মুশফিককে আদর্শ মেনে আসছেন। জাতীয় দলে নিজের লক্ষ্য নিয়ে বলেন, 'ব্যক্তিগতভাবে কোনো লক্ষ্য নেই। দলের জয়ে অবদান রাখতে চাই।'


লাল বলের ঘরোয়া ক্রিকেটে অমিত বেশ নিয়মিত পারফর্মার।  প্রথম শ্রেণিতে ৪৯ ম্যাচের ক্যারিয়ারে তার ব্যাটিং গড় প্রায় ৫০। আছে ১১ সেঞ্চুরি এবং ১৭ ফিফটি।

]]>
সম্পূর্ণ পড়ুন