পাওয়ার ব্যাংকে আগুন, বিমান থেকে সরিয়ে নেয়া হলো সব যাত্রীকে

২২ ঘন্টা আগে
ভারতের চণ্ডীগড়ে বুধবার (৫ মে) অবতরণের পর একটি কেবিন ব্যাগ থেকে ধোঁয়া বের হতে দেখা যাওয়ার পর ইন্ডিগোর একটি ফ্লাইট থেকে যাত্রীদের সরিয়ে নেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বিমানটি যখন রানওয়েতে ছিল এবং যাত্রীরা নামার জন্য অপেক্ষা করছিলেন, তখন এক যাত্রীর পাওয়ার ব্যাংকে আগুন লেগে যায়।

 

ইন্ডিগো ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, হায়দ্রাবাদ থেকে ফ্লাইট ‘6E 108’ শহরে অবতরণের পর একজন যাত্রীর ব্যক্তিগত ইলেকট্রনিক সরঞ্জামে আগুন লেগে যায়। 

 

আরও পড়ুন: কলকাতায় তুর্কি বিমানের জরুরি অবতরণ

 

যাত্রীদের নিরাপদে সরিয়ে টার্মিনালে নিয়ে যাওয়া হয়েছে বলে একজন মুখপাত্র জানিয়েছেন।

 

তিনি বলেন, কার্যক্রম পুনরায় শুরু করার আগে বিমানগুলো প্রয়োজনীয় পরীক্ষার মধ্য দিয়ে যাবে।


সূত্র: এনডিটিভি

]]>
সম্পূর্ণ পড়ুন